২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ভর্তির বিষয়টি ভেবে দেখবেন হাসিনা: চিকিৎসক

শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ জানিয়েছেন, দেশের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি ভেবে দেখবেন আওয়ামী লীগ সভানেত্রী। রোববার শেখ হাসিনার সঙ্গে বিশেষ কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে অধ্যাপক এবিএম আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনি (শেখ হাসিনা) হাসপাতালে ভর্তির বিষয়ে কিছুটা নমনীয় হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ জানিয়েছেন, দেশের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি ভেবে দেখবেন আওয়ামী লীগ সভানেত্রী। রোববার শেখ হাসিনার সঙ্গে বিশেষ কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে অধ্যাপক এবিএম আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনি (শেখ হাসিনা) হাসপাতালে ভর্তির বিষয়ে কিছুটা নমনীয় হয়েছেন। এতোদিন তো উনি হাসপাতালে ভর্তির বিষয়ে কিছু বলেননি। আজ (রোববার) হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলাতে 'ভেবে দেখবেন' বলে জানিয়েছেন।" অধ্যাপক আবদুল্লাহ বলেন, "আমরা তাকে অনেক আগে থেকেই হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে আসছি। আমরা ওনাকে জানিয়েছি যে, হাসপাতালে গেলে আমরা যখন খুশী তখন তাকে দেখতে যেতে পারবো। কারাগারে তো ডেকে না পাঠালে আসা যায় না।" শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক আবদুল্লাহ জানান, তার রক্তচাপ এখন নিয়ন্ত্রণে রয়েছে। দূর্বলতার যে ভাবটা ছিলো তাও কেটে গেছে। তবে এলার্জি হয়ে তার শরীর কিছুটা ফুলে গেছে। এজন্য এলার্জি প্রতিরোধক ইনজেকশন দেওয়াও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৩৫৫ ঘ.