২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টার বক্তব্যে আমরা বিস্মিত: জিল্লুর

'জরুরি আইন জারি থাকা অবস্থায় ভোট গ্রহণে কোনও বাধা নেই' বলে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের বক্তব্য অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সুচিকিৎসার জন্য কারাবন্দি শেখ হাসিনাকে বিদেশে নিতে অনুমতি দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জরুরি আইন জারি থাকা অবস্থায় ভোট গ্রহণে কোনও বাধা নেই' বলে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের বক্তব্য অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সুচিকিৎসার জন্য কারাবন্দি শেখ হাসিনাকে বিদেশে নিতে অনুমতি দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। এক্ষেত্রে কারাবন্দি অবস্থায় রাজনীতিবিদ আসম রবকে বিদেশে পাঠানোর বিষয়টিও উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। আইন উপদেষ্টা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, "জরুরি আইনে ভোট গ্রহণে কোনও বাধা নেই। তবে নির্বাচনী প্রচার, মিছিল বা মিটিংয়ের মতো বিষয়গুলো জরুরি আইনে নিষিদ্ধ। নির্বাচন করতে হলে সংশ্লি