ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দিতে বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দু'সদস্য আব্দুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্ত।
সকাল পৌনে ১০টায় জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।
সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন জানান, আব্দুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্ত ১৪ থেকে ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগদান শেষে আগামী সোমবার দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএ/১৭৪৬ঘ.
bdnews24