২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ থাকায় হাসিনাকে আদালতে হাজির করা হয়নি

অসুস্থ থাকায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার আদালতে হাজির করা সম্ভব হয়নি। এদিন এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 06:10 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ থাকায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার আদালতে হাজির করা সম্ভব হয়নি। এদিন এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সকাল ১০টায় সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. ফিরোজ আলম এজলাসে আসার পর হাসিনার আইনজীবীরা তার পক্ষে জামিনের আবেদন জানান। আগামী ১৯ ফেব্র"য়ারি এ বিষয়ে আদেশ দেবে আদালত। গত ৬ ফেব্র"য়ারি শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা বাতিল এবং মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়াকে অবৈধ ঘোষণার বিষয়টি তুলে ধরে হাসিনার আইনজীবীরা আদালতে বলেন, "এই মামলাটিও জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত। সুতরাং শেখ হাসিনাকে জামিন দেওয়া যেতে পারে। তাছাড়া তিনি মাথা, চোখের ব্যথা এবং উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাই তার জামিন প্রয়োজন।" এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। গত মঙ্গলবার বিশেষ কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েছিলেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ফেব্র"য়ারি মামলাটির অভিযোগ গঠনের শুনানি মুলতবি করেছিল আদালত। গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। এর আগের দিন মঙ্গলবার দুর্নীতির মামলার আসামি সাবেক বিদ্যুৎ সচিব ড. তৌফিক-ই ইলাহীর জামিনের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। তৌফিক ইলাহীকে হাইকোর্ট গত ৩ ফেব্র"য়ারি জামিন দেয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পরদিন আপিল আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন। এতে আরও অভিযোগ করা হয়, বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়। মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া অন্যদের পলাতক দেখানো হয়েছিল। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক ই এলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। ১০ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে গত বছরের ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। মামলাটিতে জামিনের আবেদনও করেন তিনি। ৪ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার জামিন দিয়ে জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রম স্থগিত করে। ২৬ নভেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেয় সুপ্রিমকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১২০৩ঘ.