২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহ বাসায় ফিরেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে মহাখালীর ডিওএইচএসের বাসায় ফিরেছেন। রাত ৮টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। সেখানে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে মহাখালীর ডিওএইচএসের বাসায় ফিরেছেন। রাত ৮টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। সেখানে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। কারামুক্ত হয়ে তিনি বলেন, "আমাকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। আইনের শাসনের কারণে মুক্তিলাভ করেছি।" কারাগারে তিনি মানসিক নির্যাতন ভোগ করেছেন বলেও জানান। হান্নান শাহ'র সহকারী বাবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সোয়া ৮টার দিকে বলেন, "স্যার মুক্তি পেয়েছেন। এখন গাড়িতে ঢাকার পথে আছেন। কিছুক্ষণের মধ্যে মহাখালীর বাসায় পৌঁছাবেন।" জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ফতুল্লা থানায় দায়ের হওয়া এক মামলায় হান্নান শাহ কারাগারে আটক ছিলেন। সোমবার এ মামলায় হাইকোর্ট তাকে তিন মাসের জামিন দেয়। এর আগে ৭ নভেম্বর দায়ের করা জরুরি বিধিমালা লঙ্ঘনের আরেকটি মামলায় হাইকোর্টের আদেশে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার মুক্তিলাভ করলেও নারায়ণগঞ্জ কারাগারের ফটকের বাইরে থেকে তাকে আবার আটক করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসএনডি/ডিডি/এমএইচবি/২৩৪৪ ঘ.