২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রী নির্দোষ, তা প্রমাণিত হয়েছে: জিল্লুর

হাইকোর্টের রায়ে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা নির্দোষ। এ কথা বলেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বুধবার হাইকোর্টের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। একইসঙ্গে অবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায়ে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা নির্দোষ। এ কথা বলেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বুধবার হাইকোর্টের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। একইসঙ্গে অবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি। আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলা হাইকোর্ট বুধবার বাতিল করেছে। জরুরি বিধিমালায় মামলাটিকে অন্তর্ভুক্তিও অবৈধ ঘোষণা করা হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেছেন, "এতে সর্বসম্মতভাবে প্রতিষ্ঠিত হল, আমাদের নেত্রী নির্দোষ। আমরা আশা করব, সরকার তাকে মুক্তি দেবে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।" গুলশানে নিজের বাসায় জিল্লুর রহমান সাংবাদিকদের আরও বলেন, "এই রায় সংবিধানসম্মত হয়েছে। এর মধ্য দিয়ে আবার প্রমাণিত হল- অসত্যের বিরুদ্ধে সত্যের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হবেই। শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনে যাব, এ রায়ের মধ্য দিয়ে সেটাই স্পষ্ট হয়েছে।" হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বুধবারই সরকার আপিল করেছে - জানালে জিল্লুর রহমান বলেন, "আপিল বিভাগেও সুবিচার পাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।" তিনি বলেন, "সত্যের জয় হবেই। আরও মামলা দিয়েও শেখ হাসিনাকে আটকে রাখা যাবে না।" আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুল মান্নান খান ও ডা. দীপুমণি ওই সময় জিল্লুর রহমানের পাশে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এমআই/১৪৫৮ ঘ.