শরীয়তপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সদস্য ও সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন অপুকে শুক্রবার রাতে একটি চাঁদাবজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৭টায় শরীয়তপুরের জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে পালং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার রমনা থানার একটি চাঁদাবাজি মামলায় অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানাতেই রাখা হয়েছে।"
ইকবাল হোসেন অপু আসন্ন উপজেলা নির্বাচনে সদর আসনের চেয়ারম্যান পদপ্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসটি/ডিডি/জেকে/০০০৫ ঘ.
bdnews24