২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে ৯ হাজার ৯৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে

দেশের ছয় বিভাগের ৬৪টি জেলার ৪৮১টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় হাজার ৯৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 05:32 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের ছয় বিভাগের ৬৪টি জেলার ৪৮১টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় হাজার ৯৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২২২ জন, ভাইস চেয়ারম্যান ৩৫৪৩ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২১১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শনিবার রাত ১০ টার পর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা বিভাগে ১১২২টি। সবচেয়ে কম সিলেট বিভাগে ২৭৯টি। ঢাকা বিভাগে ভাইস চেয়ারম্যান পদে ৮৯১ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৭৭টি এবং সিলেট বিভাগে ভাইস চেয়ারম্যান ৩১৪ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মনোনয়নপত্র জমা পড়েছে চট্টগ্রাম বিভাগে চেয়ারম্যান ৯৫৭, ভাইস চেয়ারম্যান পুরুষ ৮৪৬, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৪৬৬টি; রাজশাহী বিভাগে চেয়ারম্যান পদে ১০১৮, ভাইস চেয়ারম্যান ৮২৩ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৫৫৫; খুলনা বিভাগে চেয়ারম্যান ৫২১, ভাইস চেয়ারম্যান ৪২৪ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ২৬৬; বরিশাল বিভাগে চেয়ারম্যান ৩২৫, ভাইস চেয়ারম্যান ২৪৫ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ১৭৬ জন। আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব সৈয়দ মো. খুরশীদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ, পাবনার বেড়া ও লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময়সীমা পার হওয়ার পর তারা বহাল থাকলে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার সুযোগ রয়েছে। জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্ট্রগাম: জেলার ১৪টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৩৮২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৫৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬৯ জন মনোনয়ন পত্র জমা দেন। রাঙ্গুনিয়া উপজেলায় সর্বাধিক ১৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিরসরাই- চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১২ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৬ জন; সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান ৮, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৭ জন; সন্দ্বীপ উপজেলায় চেয়ারম্যান ১৩, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৯, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন; রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন; ফটিকছড়িতে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন; রাউজানে চেয়ারম্যান ১০, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৫, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৪ জন; হাটহাজারীতে চেয়ারম্যান ১৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৬ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৭জন। বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৪ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন; পটিয়ায় চেয়ারম্যান ১৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৬ জন, আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান ৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১১, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন, বাঁশখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৬ জন; লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৯ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন, সাতকানিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১১ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন এবং চন্দনাইশ উপজেলায় চেয়ারম্যান ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৫ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন। রাজশাহী: রাজশাহীর নয়টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ৫৩ জন এবং ভাইস-চেয়ারম্যান (মহিলা) ৩৪ জন মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে আছেন- গোদাগাড়ী উপজেলায়- সাতজন, তানোর- আটজন, পবা- নয়জন, মোহনপুর নয়জন, বাগমারা- নয়জন, দুর্গাপুর- সাতজন, পুঠিয়া- ১০ জন, বাঘা-ছয়জন, চারঘাট-পাঁচজন। বরিশাল: বরিশালের ১০ উপজেলায় চেয়ারম্যান ৯১, ভাইস চেয়ারম্যান ৬৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। উজিরপুরে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। বাবুগঞ্জে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। বানারীপাড়ায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। হিজলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন। মেহেন্দিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। মুলাদীতে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনেনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা: খুলনার ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন রূপসা উপজেলায় ৮ জন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান এবং ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান। ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন। দাকোপ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। বটিয়াঘাটায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। পাইকগাছায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। তেরখাদায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং কয়রায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেত্রকোনা: সদর উপজেলায় ছয়জন, কেন্দুয়া উপজেলায় সাতজন, আটপাড়ায় আটজন, কলমাকান্দায় নয়জন, দুর্গাপুর উপজেলায় পাঁচজন, মোহনগঞ্জে তিনজন, মদনে আটজন, খালিয়াজুরীতে দু'জন, পূর্বধলায় চারজন এবং বারহাট্টা উপজেলায় তিনজন মনানয়নপত্র দাখিল করেছেন। পাবনা: পাবনার ৯টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন শতাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২১ জন। জয়পুরহাট: সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, কালাই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, ক্ষেতলাল উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০জন, আক্কেলপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। বান্দরবান: সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন, লামা উপজেলায় চেয়ারম্যান ১১ জন, ভাইস চেয়ারম্যান ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, আলীকদমে চেয়ারম্যান ১০জন , ভাইস চেয়ারম্যান ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন, নাইক্ষংছড়ি উপজেলায় চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, থানচি উপজেলায় চেয়ারম্যান ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন, রোয়াংছড়ি উপজেলায় চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন এবং রুমা উপজেলায় চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন। পটুয়াখালী: সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং দুমকি উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। বাগেরহাট: বাগেরহাট জেলার নয়টি উপজেলায় চেয়ারম্যান পদে ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আটজন, কচুয়া উপজেলার আটজন, ফকিরহাটের ছয়জন, মোল্লাহাট উপজেলার ১৩ জন, চিতলমারী উপজেলার ১৩ জন, রামপালের আটজন, মংলায় ছয়জন, মোরেলগঞ্জে পঁচজন এবং শরণখোলায় আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ভোলা: জেলার সাত উপজেলায় চেয়ারম্যান পদে ৪৪ ও ভাইস চেয়ারম্যান পদে ৩৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সদর উপজেলায় ছয়জন, মনপুরায় চারজন, দৌলতখানে ছয়জন, লালমোহনে ছয়জন, চরফ্যাশনে আটজন, তজুমদ্দিনে পাঁচজন এবং বোরহানউদ্দিনে নয়জন। বরগুনা: বরগুনা জেলার পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বরগুনা সদর উপজেলায় ১৩জন, আমতলী উপজেলায় চারজন, বেতাগী উপজেলায় পাঁচজন, বামনা উপজেলায় ছয়জন এবং পাথরঘাটা উপজেলায় পাঁচজন। গাইবান্ধা: গাইবান্ধার সাত উপজেলায় চেয়ারম্যান পদে ৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, সুন্দরগঞ্জ উপজেলায় ১০ জন, ফুলছড়ি উপজেলায় আটজন, সাঘাটায় সাতজন, সাদুল্যাপুরে ১১ জন, পলাশবাড়ি উপজেলায় ১৩ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ১৬ জন। ময়মনসিংহ: ধোবাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। হালুয়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। ফুলপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। গৌরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। মুক্তাগাছায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। ফুলবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। ত্রিশাল উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। ঈশ্বরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। নান্দাইলে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। গফরগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। ভালুকায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। সাভার: সাভারে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। যশোর: যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মনিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন, চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। নোয়াখালী: চেয়ারম্যান পদে নোয়াখালী সদর উপজেলায় ছয়জন, বেগমগঞ্জ উপজেলায় ১১ জন, সেনবাগ উপজেলায় ১৪ জন, চাটখিল উপজেলায় ১০ জন, কবিরহাট উপজেলায় সাতজন, সুবর্ণচর উপজেলায় চারজন, কোম্পানীগঞ্জ উপজেলায় তিনজন, সোনাইমুড়ি উপজেলায় নয়জন এবং হাতিয়া উপজেলায় ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। ঠাকুরগাঁও: সদর উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও সংরক্ষিত মহিলা আসনে দুজন। পীরগঞ্জে চেয়ারম্যান চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে চারজন। রাণীশংকৈলে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন। বালিয়াডাঙ্গীতে চেয়ারম্যান পাঁচজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন এবং হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান ছয়জন ও সংরক্ষিত মহিলা আসনে তিনজন। খাগড়াছড়ি: সদর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) ৭ জন। লক্ষ্মীছড়ি- চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৪, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন। মহালছড়ি- চেয়ারম্যান ৪, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৯ ও মহিলা ৩। মানিকছড়ি- চেয়ারম্যান ৫, ভাইস চেয়ারম্যান পুরুষ ৫, মহিলা ৪। মাটিরাঙা- চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান পুরুষ ৭ ও মহিলা ৪। পানছড়ি- চেয়ারম্যান ১৪, ভাইস চেয়ারম্যান পুরুষ ১১ ও মহিলা ৭। রামগড়- চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান পুরুষ ৯ ও মহিলা ৭। দিঘীনালা- চেয়ারম্যান ১৩, ভাইস চেয়ারম্যান পুরুষ ৭ ও মহিলা ৬জন। নড়াইল: চেয়াম্যান পদে নড়াইল সদর উপজেলায় ১০ জন, কালিয়া উপজেলায় ৮ জন এবং লোহাগড়া উপজেলায় ১১জন। ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় ৯ জন, কালিয়া উপজেলায় ৬ জন, লোহাগড়া উপজেলায় ৮ জন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নড়াইল সদর উপজেলায় ৫ জন, কালিয়া উপজেলায় ৫ জন এ্বং লোহাগড়া উপজেলায় ৬ জন। নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১১, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন। পলাশে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৪ জন। শিবপুরে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৪, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন। মনোহরদীতে চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৯, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৪ জন। বেলাবতে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৬ জন। রায়পুরায় চেয়ারম্যান পদে ১২, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০, ভাইস চেয়ারম্যান (মহিলা) ৬ জন। সাতক্ষীরা: সদর উপজেলায় চেয়ারম্যান ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন। তালা- চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) তিনজন। কলারোয়া- চেয়ারম্যান ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পাঁচজন। দেবহাটা- চেয়ারম্যান ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) তিনজন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) চারজন। কালিগঞ্জ- চেয়ারম্যান ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) চারজন। শ্যামনগর- চেয়ারম্যান ৮ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৮ জন। আশাশুনি- চেয়ারম্যান ৮ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত মহিলা ৪ জন। চাঁদপুর: সদর- চেয়ারম্যান ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) ১৬ জন। হাইমচর- চেয়ারম্যান ৯জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন, মতলব উত্তর- চেয়ারম্যান ৯ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন। মতলব দক্ষিণ- চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন। হাজীগঞ্জ - চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন। শাহরাস্তি- চেয়ারম্যান ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। কচুয়া- চেয়ারম্যান ১২ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন। ফরিদগঞ্জ- চেয়ারম্যান ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন। ঝিনাইদহ: সদর- চেয়ারম্যান ১৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) ১৪ জন। শৈলকুপা- চেয়ারম্যান ১৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) ১৪ জন। মহেশপুর- চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) সাতজন। কালীগঞ্জ- চেয়ারম্যান ১১ জন , ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) ১১ জন। হরিণাকুণ্ডু- চেয়ারম্যান ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) আটজন। কোটচাঁদপুর- চেয়ারম্যান ১২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) ছয়জন। সুনামগঞ্জ: সদর- চেয়ারম্যান সাতজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১২ জন। ছাতক- চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১৬ জন। দোয়ারাবাজার- চেয়ারম্যান নয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১৩ জন। তাহিরপুর- চেয়ারম্যান ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১৩ জন। জামালগঞ্জ- চেয়ারম্যান ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) আটজন। ধরমপাশা- চেয়ারম্যান সাতজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) পাঁচজন। দিরাই- চেয়ারম্যান নয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১২ জন। শাল্লা: চেয়ারম্যান চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১১ জন। বিশ্বম্ভরপুর- চেয়ারম্যান সাতজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১৭ জন। জগন্নাথপুর- চেয়ারম্যান ১৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১৬ জন। দক্ষিণ সুনামগঞ্জ- চেয়ারম্যান ১১জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা ) ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএইচসি/ডিডি/এমএসবি/এসকে/২৩৪৩ঘ.