২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ও মানুষ 'বাঁচানো'র অঙ্গীকার বিএনপির ইশতেহারে

দেশ ও মানুষ 'বাঁচানো'র অঙ্গীকার নিয়ে শনিবার নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ও মানুষ 'বাঁচানো'র অঙ্গীকার নিয়ে শনিবার নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণার সময় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও জনগণের কল্যাণ ও উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' এই শ্লোগানকে ধারণ করে নিরলসভাবে কাজ করবে।" ইশতেহারে দ্রব্যমূল্য ও কৃষির উৎপাদন ব্যায় কমিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়টিকে সবচে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও জ্বালানি নীতি প্রণয়ন; কর্মসৃজন ও বেকার ভাতা প্রচলনের প্রতিশ্র"তি দিয়েছেন খালেদা জিয়া। নির্বাচিত হলে 'আমদানি ও রপ্তানি বাণিজ্য সহজ' করার জন্য গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলেরও ঘোষণা দিয়েছেন তিনি। এর আগের নির্বাচনগুলোতেও বিশেষ ক্ষমতা আইন বাতিলের ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে ১৯৯১ ও ২০০১ সালে দুই দফা ক্ষমতায় গিয়েও তা বাস্তবায়ন করেনি দলটি। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সেই আকাক্সক্ষা থেকে বিএনপি দেশ ও জণগণের স্বার্থে আগামী দিনগুলিতে যা কিছু করা প্রয়োজন এবং সম্ভব বলে মনে করে, তাই করার প্রতিশ্র"তি নির্বাচনী ইশতেহার হিসাবে ঘোষণা করছে।" দ্রব্যমূল্য কমিয়ে দেশের 'দরিদ্র জনগণের সম্মানজনক ভাবে' বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার প্রতিশ্র"তি দিয়ে খালেদা বলেন, "নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাস করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার এবং পর্যায়ক্রমে দাম কমানোর অঙ্গীকার করছি।" তিনি বলেন, "কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় এবং ভোক্তাদের যাতে অতিরিক্ত মূল্যে পণ্য কিনতে না হয় সে লক্ষ্যে কৃষি পণ্যের যথাযথ সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা হবে।" মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কঠোরভাবে দমন করারও অঙ্গীকার করেন খালেদা জিয়া। এছাড়া কৃষকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে সময়মতো বীজ, সার, কীটনাশক, সেচের পাম্প ও তা চালানোর জন্য বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহের জন্য সব ধরনের সহায়তা এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে বিএনপি। খালেদা বলেন, দেশের প্রতিটি পরিবারের অন্তত একজন সক্ষম মানুষের জন্য স্থায়ীভাবে কাজের ব্যবস্থা করতে 'জাতীয় কর্মসংস্থান প্রকল্প' গ্রহণের পরিকল্পনা করেছে তার দল। ইশতেহারে এরপরই রাখা হয়েছে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি। খালেদা প্রতিশ্র"তি দেন, "আমরা ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্দ্ধে থেকে আইন বিরোধী কার্যক্রম এবং স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করব।" আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রতিশ্র"তি দিলেও ইশতেহারে জঙ্গিবাদ দমনের কথা বলা হয়নি। বরং খালেদা জিয়া বলেছেন, "একটি অসাম্প্রদায়িক, উদারপন্থি, সহিষ্ণু ও শান্তিপ্রিয় জাতি হওয়া সত্ত্বেও বাংলাদেশকে মৌলবাদী, উগ্রপন্থী ও সহিংস জাতি হিসাবে চিহ্নিত করার যে অপতৎপরতা চালানো হচ্ছে তা কার্যকরভাবে প্রতিহত করা হবে।" সমাজের সব স্তর ও শ্রেণীতে দুর্নীতির প্রসার ঘটেছে স্বীকার করলেও খালেদা বলেন, "এ বিষয়ে দেশ ও বিদেশে অতি প্রচারণা হয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ সৎ ও নৈতিক জীবন-যাপন করলেও এর ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থার পরিবর্তন আনতে হবে।" এ লক্ষ্যে 'দুুর্নীতির উৎসমুুখ' বন্ধের কর্মসূূচি নেওয়ার কথা জানিয়ে দুুর্নীতি দমন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকরা করার প্রতিশ্র"তি দেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, নির্বাচিত হলে শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচিত গনপ্রতিনিধিদের সম্পদের বিবরণী প্রকাশ করার বিধান কার্যকর করবে বিএনপি। বেসরকারী খাত ও সমবায়কে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়ে ইশতেহারে বলা হয়, দেশি, বিদেশি বিনিয়োগকারী, বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিত করার জন্য বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ নেবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দ্রুত উন্নতি নিশ্চিত করতে শিল্পের বিকাশ, জনগণের ভোগান্তি হ্রাস এবং রপ্তানি কার্য্যক্রম জোরদার করা হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, "এ লক্ষ্যে পরামর্শ দেওয়ার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করে তাদের পরামর্শ অনুযায়ী জাতীয় জ্বালানি নীতি প্রনয়ন করা হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ, কয়লা ও গ্যাসের উৎপাদন বাড়ানোর ব্যবস্থা নেয়া হবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তা ব্যবহার করা হবে।" এছাড়া চলমান বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ ত্বরান্বিত করা এবং পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি। যোগাযোগ খাতের উন্নয়নের প্রতিশ্রতিতে খালেদা বলেন, "সম্ভাব্যতা রিপোর্টের ভিত্তিতে ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করা এবং এজন্য দাতাগোষ্ঠির সাহায্য নেওয়া হবে। চট্টগ্রাম ও মঙ্গলা বন্দরের কার্যক্রম যাতে কোনোভাবেই বিঘি