২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭-১৯ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ ডিসেম্বর। নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের উপসচিব আবুল কাশেম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচনে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।" এর আগে ১৯৮৫ সালে এবং ১৯৯০ সালে প্রথম ও দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন জানান, উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পূর্ণ প্রস্তুতি ইসির রয়েছে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ৪৮১টি উপজেলায় একযোগে ২২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইসি জানায়। এর আগে দুই বার উপজেলা নির্বাচন একাধিক দিনেই অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনের আগে আগামী ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১০৬ ঘ.