২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী বেতন কমিশন গঠনের অঙ্গীকার আ'লীগের

নির্বাচিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠন ও দলীয়করণমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার প্রতিশ্র"তি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলী খান বলেছেন, এসব প্রতিশ্র"তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক হলে বিষয়গুলো আরো পরিষ্কার হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 07:22 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠন ও দলীয়করণমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার প্রতিশ্র"তি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এসব প্রতিশ্র"তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক হলে বিষয়গুলো আরো পরিষ্কার হবে। শুক্রবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণায় শেখ হাসিনা বলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠন করবে। তিনি আরো বলেন, তার দল ক্ষমতায় গেলে দলীয়করণমুক্ত অরাজনৈতিক গণমুখী প্রশাসন প্রতিষ্ঠা করবে। যোগ্যতা, জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে সব নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। প্রশাসনিক সংস্কার, তথ্য অধিকার প্রতিষ্ঠা এবং ই-গভর্নেন্স চালু করা হবে। বিগত আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময় প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন এবং কমিটিগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠনের সুপারিশ করে। কিন্ত পরবর্তী সময়ে সেই সুপারিশ বাস্তবায়ন না করে অস্থায়ী ভিত্তিতে বেতন কমিশন গঠনের মাধ্যমে বেতন কাঠামো নির্ধারণ করা হয়। এবার শেখ হাসিনা তার দলের নির্বাচনী ইশতেহারে স্থায়ী বেতন কমিশন গঠনের প্রতিশ্র"তি দিলেন। এ প্রসঙ্গে সাবেক উপদেষ্টা এবং রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার চাইলে স্থায়ী বেতন কমিশন করতে পারে। এটা নির্ভর করে সরকারের সম্পদের ওপর। বেতন ভাতা বৃদ্ধির সঙ্গে আর্থিক বিষয়টি জড়িত।" আগে বিভিন্ন কমিশন ও কমিটির করা সুপারিশ বাস্তবায়িত না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "তখন রির্সোসের সমস্যা ছিল। এখন যদি কোনো সরকার মনে করে যে তাদের রির্সোসের সমস্যা নেই, তবে তারা তা করতে পারে।" দলীয়করণমুক্ত অরাজনৈতিক গণমুখী প্রশাসন প্রতিষ্ঠার বিষয়ে শেখ হাসিনার প্রতিশ্র"তি প্রসঙ্গে আকবর আলী খান বলেন, "আমরা সেটাই চাই। প্রশাসন রাজনীতিমুক্ত হলে তা হবে আইডিয়াল সিভিল সার্ভিস; আর সেটাই সবার কাম্য।" তিনি বলেন, "নির্বাচনের সময় যে যার মতো প্রতিশ্র"তি দিচ্ছে, এসব প্রতিশ্র"তি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক হওয়া উচিত। তাহলে বিষয়গুলো পরিষ্কার হতো।" শেখ হাসিনা তার দলের ইশতেহারে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও রাজনীতির প্রভাবমুক্ত রাখার প্রতিশ্র"তি দেন। ইশতেহারে বলা হয়, জনজীবনে নিরাপত্তা বিধানে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা হবে। পুলিশ প্রসাশনকে গড়ে তোলা হবে আধুনিক ও যুগোপযোগী করে।। তাদের বেতন-ভাতা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রবাসী বাঙালিদের প্রসঙ্গে শেখ হাসিনা প্রতিশ্র"তি দেন, প্রবাসীদের মেধার সদ্ব্যবহারের জন্য পরামর্শক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। প্রবাসী বাঙালিদের জাতি গঠনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে। রেমিটেন্সের বিনিয়োগ এবং প্রবাসী মূলধনকে আকৃষ্ট করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। দারিদ্র্য বিমোচন, বেকার সমস্যা সমাধান এবং নাগরিক জীবনকে অর্থবহ করার উদ্দেশ্যে একটি সার্বিক কর্মসংস্থান নীতিমালা প্রণয়নেরও কথা বলা হয়েছে ইশতেহারে। আগামী ৫ বছরের মধ্যে দারিদ্র্যের হার এখনকার ৪৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আর ক্ষমতায় গেলে ২০২১ সালের মধ্যে বেকারত্বের হার এখনকার ৪০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে দলটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/জেকে/০১১০ ঘ.