২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৬৭ জন

নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি শেষে বৈধতা পেয়েছে আরো ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র। এ নিয়ে মোট ৬৭ জন আপিল করার মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেলেন। রোববার আপিল করার শেষ সময় পর্যন্ত মোট ৩৮৮টি আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী। >>দুদিনে আপিল মঞ্জুর হওয়া প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন- >>বৈধ ঘোষিত যে ৩৫ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি শেষে বৈধতা পেয়েছে আরো ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র। এ নিয়ে মোট ৬৭ জন আপিল করার মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেলেন। রোববার আপিল করার শেষ সময় পর্যন্ত মোট ৩৮৮টি আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আপিলকারীদের আবেদনের ওপর শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, সচিব মুহম্মদ হুমায়ুন কবির, যুগ্মসচিব (আইন) এন আই খান, উপসচিব জেসমিন টুলী ও একেএম সলিমউল্লাহ শুনানিতে অংশ নেন। পাশাপাশি নতুন আবেদন প্রহণের প্রক্রিয়াও চলতে থাকে। বিকেল ৫টায় আপিল গ্রহণের সময়সীমা শেষ হলেও ওই সময়ের মধ্যে যারা কমিশনে উপস্থিত হয়েছেন, তাদের সবার আবেদনই কমিশন গ্রহণ করেছে। রাত ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুদিনে প্রায় দুশ আপিলের শুনানি শেষে মোট ৬৭টি জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে কমিশন।" উপ সচিব (আইন) একেএম সলিমউল্লাহ জানান, শনি ও রোববার হাতে পাওয়া মোট ৩৮৮টি আবেদনের মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৩০৭টি এবং বৈধ ঘোষিত মনোনয়নের বিরুদ্ধে ৮১টি আপিল আবেদন রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবির জানান সোমবার থেকে ঋণখেলাপি ও দণ্ডপ্রাপ্তদের আপিলের শুনানি চলবে। আর বৈধ ঘোষিত মনোনয়নের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হবে ১০ ডিসেম্বর বেলা ২টা থেকে। কর্মকর্তারা জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বরের আগেই আপিল আবেদনের শুনানি শেষ করা হবে। ১১ ডিসেম্বর নবম সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রোববার শুনানিতে প্রার্থীতা ফিরে পাওয়া ৩৭ প্রার্থী হলেন- লক্ষ