২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোনয়নে নবীন-প্রবীণ সমন্বয়

নবম জাতীয় সংসদ নির্বাচনে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি বেশ কয়েকজন নবীন প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। অনেক তরুণ প্রার্থীও মনোয়ন পাওয়ায় সফল হয়েছেন। আবার দুর্নীতির অভিযোগে কারাগারে যাওয়া কয়েকজন নেতাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ছাড়পত্র পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি বেশ কয়েকজন নবীন প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। অনেক তরুণ প্রার্থীও মনোয়ন পাওয়ায় সফল হয়েছেন। আবার দুর্নীতির অভিযোগে কারাগারে যাওয়া কয়েকজন নেতাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ছাড়পত্র পেয়েছেন। দলের সংসদীয় বোর্ডের অনুমোদন করা মনোনয়ন তালিকায় থাকা তরুণ বা নতুন প্রার্থীদের মধ্যে আছেন, সাবেক ছাত্র নেতা হাবিবুন নবী খান সোহেল, এ বি এম মোশাররফ হোসেন, সুলতান সালাহউদ্দিন আহমেদ টুকু, সেলিমুজ্জামান সেলিম, এস এম জিলানী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আহমেদ আজম খান, শোকরানা, হাসান আলী, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম হেলালী, টিএস আইয়ুব, আনোয়ার হোসেন বুলু, সাইফুর রহমান রানা, সাইফুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান লিটন, অ্যাডভোকেট আবেদ রাজা, লুৎফর রহমান কাজল, আলাউদ্দিন ভূঁইয়া, মো. আসলাম চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুর হোসেন, সরফুদ্দিন আহমেদ সান্টু, আমিনুর রশিদ ইয়াসিন প্রমুখ। দুর্নীতির অভিযোগে কারাগারে যাওয়া নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ফজুলর রহমান পটল, সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু, সালাহউদ্দিন আহমেদের নাম মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরও এবার আগের তুলনায় বেশি মনোনয়ন দিয়েছে বিএনপি। এদের মধ্যে আছেন, কমোডর শফিকুর রহমান, মেজর রিয়াজুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আবদুল লতিফ খান, গ্র"প ক্যাপ্টেন সাইফুল আজম, সাবেক আইজিপি এনামুল হক ও এ ওয়াই বি আই সিদ্দিকী, কর্নেল শাহজাহান মিয়া, লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদীন প্রমুখ। এছাড়া সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদেরের নামও রয়েছে বিএনপির মনোনয়ন তালিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/২১৫৬ ঘ.