২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজলের আরও ১৩ বছর সাজা

আরও ১৩ বছর সাজা হয়েছে ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার ও চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। দুর্নীতির একটি মামলায় বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ আদালত তাকে এ দণ্ডাদেশ দেয়। দুটি অস্ত্র মামলা এবং একটি কর ফাঁকির মামলায় পলাতক এই বিএনপি নেতাকে এর আগে মোট ৩২ বছর সাজা দেয় আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরও ১৩ বছর সাজা হয়েছে ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার ও চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। দুর্নীতির একটি মামলায় বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ আদালত তাকে এ দণ্ডাদেশ দেয়। দুটি অস্ত্র মামলা এবং একটি কর ফাঁকির মামলায় পলাতক এই বিএনপি নেতাকে এর আগে মোট ৩২ বছর সাজা দেয় আদালত। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ডিপজলকে ১৩ বছর সাজা দিয়েছেন বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম। রায়ে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ডিপজলকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। আদালত ডিপজলের অবৈধ এক কোটি ৭৫ লাখ সাত হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে। ডিপজল ও তার স্ত্রীর বিরুদ্ধে গত বছরের ৩ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। তবে তার বিরুদ্ধে মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। ডিপজলের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে। চলতি বছরের মাঝামাঝিতে দুটি অস্ত্র মামলায় তার ২৪ বছর সাজা হয়। এছাড়া কর ফাঁকির আরেক মামলায় তিনি ৮ বছরের জন্য দণ্ডিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমআই/১৫৩২ ঘ.