২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনার কোনো অবৈধ সম্পত্তি পায়নি: দুদক

সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা তাদের সম্পদের যে বিবরণী দিয়েছেন, তার বাইরে কোনো 'অবৈধ সম্পত্তির' খোঁজ পায়নি দুর্নীতি দমন কমিশনে (দুদক)। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা তাদের সম্পদের যে বিবরণী দিয়েছেন, তার বাইরে কোনো 'অবৈধ সম্পত্তির' খোঁজ পায়নি দুর্নীতি দমন কমিশনে (দুদক)। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা কমিশনে যে হিসাব বিবরণী দাখিল করেছিলেন, তা যাচাই শেষে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তা নথিভুক্ত করা হয়েছে।" গত বছরের ১৭ জুলাই ও ১৮ জুলাই হাসিনা ও খালেদার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় কমিশন। ওই বছরের ৬ আগস্ট খালেদা জিয়া কমিশনে হিসাব বিবরণী জমা দেন। তাতে তার সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে উল্লেখ করা হয়। অবশ্য এর আগে ৩১ জুলাই খালেদা জিয়ার পক্ষ থেকে অপ্রদর্শিত সম্পদের বিপরীতে ৩৩ লাখ ৪৯ হাজার টাকার সমপরিমাণ অর্থ আয়কর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পত্তির হিসাব জমা দেন ২০০৭ সালের ২ সেপ্টেম্বর। বিবরণীতে তিনি প্রায় ৩ কোটি ১০ লাখ টাকার সম্পত্তির তথ্য উল্লে