২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ তারিখ ৪ দলের শীর্ষ বৈঠকে করণীয় ঠিক হবে

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ৪ দলীয় জোটের মহাসচিবরা কয়েকঘন্টা বৈঠক করার পরও রোববার এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। রাত ৯টা থেকে প্রায় সোয়া ১১টা পর্যন্ত খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠক করেন জোটের মহাসচিবসহ কয়েকজন শীর্ষ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ৪ দলীয় জোটের মহাসচিবরা কয়েকঘন্টা বৈঠক করার পরও রোববার এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। রাত ৯টা থেকে প্রায় সোয়া ১১টা পর্যন্ত খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠক করেন জোটের মহাসচিবসহ কয়েকজন শীর্ষ নেতা। বৈঠকশেষে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "দল এবং জোটের বৈঠকে শিগগিরই পরবর্তী কর্তব্য ঠিক করা হবে।" সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, "এ ব্যাপারে আমাদের আইনজীবীরা করণীয় স্থির করবেন।" অন্যদিকে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় চারদলের শীর্ষ বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। জোটের মহাসচিবরা রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন। তার আগে তারা সিইসির ভাষণের সময় প্রায় ২ ঘন্টা জরুরি বৈঠকের পর রোববার রাত পৌনে নয়টায় আকস্মিকভাবে তা মুলতবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৪০ঘ.