২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে সন্দেহ আবার ঘনীভূত হচ্ছে: জিল্লুর

শেখ হাসিনার জামিন আবেদন আদালত নাকচ করে দেওয়ায় এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোয় উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার জামিন আবেদন আদালত নাকচ করে দেওয়ায় এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোয় উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বৃহস্পতিবার তিনি বলেছেন, আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন হওয়া না হওয়া নিয়ে মানুষের মনে যে সন্দেহ রয়েছে তা আবার ঘনীভূত হচ্ছে। সন্ধ্যায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভার পর জিল্লুর সাংবাদিকদের এ কথা বলেন। ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় জামিন চেয়ে শেখ হাসিনার করা আবেদন আপিল বিভাগ বৃহস্পতিবার নাকচ করে দেওয়ায় হতাশা প্রকাশ করে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আদালতের এই আদেশ বেদনাদায়ক। আমরা আশাহত। উনি (শেখ হাসিনা) প্যারোলে আছেন। প্যারোলে থাকলে জামিন দেওয়া যাবে না- এ কথা ঠিক নয়।" জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ আগামী ২ নভেম্বর থেকে পিছিয়ে দেওয়ায় জিল্লুর বলেন, "আমরা আবার হতাশ হয়েছি। নির্বাচন হওয়া না হওয়া নিয়ে মানুষের মনে যে সন্দেহ রয়েছে তা আবার ঘনীভূত হচ্ছে।" শেখ হাসিনা কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, "নভেম্বরের প্রথম সপ্তাহে কোনো একদিন নেত্রী দেশে ফিরবেন বলে আমরা আশাবাদী।" একই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "আমরা খুবই আশাবাদী, শেখ হাসিনা ১০ নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন।" নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত জটিলতার ফয়সালা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তোফায়েল বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনো বাধা থাকলে তা তত্ত্বাবধায়ক সরকারকেই দূর করতে হবে। নির্বাচন না হলে দেশ গভীরভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে পড়বে।" প্রয়োজনে পুরনো সীমানায় জাতীয় নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তোফায়েল। শেখ হাসিনার আইনজীবীদের আরো কুশলী হওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন তার জবাবে তোফায়েল বলেন, "আমরা বিচারাধীন কোনো বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। এর আগে, স্কপ নেতারা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অর্ন্তভুক্ত করার জন্য জিল্লুর রহমানকে অনুরোধ করেন। একইসঙ্গে 'যুদ্ধাপরাধী' ও 'সা