২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে যোগ দিলেন আইনজীবী আবেদ রাজা

ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সভাপতি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সভাপতি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে তার সঙ্গে দেখা করে দলে যোগ দেন আবেদ রাজা । সংক্ষিপ্ত সাক্ষাতে আবেদ রাজা খালেদা জিয়াকে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'আদর্শে অনুপ্রাণিত হয়ে' বিএনপিতে যোগ দিচ্ছেন তিনি। এসময় সিলেট বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। আবেদ রাজা আসন্ন সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনে গত নির্বাচনে বিএনপির 'বিদ্রোহী' নেতা হিসেবে এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন। পরে তিনি আবার বিএনপিতে ফিরে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২২২৫ঘ.