২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার প্রতারণা মামলা: অভিযোগ গঠনে আদেশ ৩ ডিসেম্বর

চেক প্রতারণার মামলায় এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার শেষ হয়েছে। বিদিশা এদিন আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রতারণার মামলায় এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার শেষ হয়েছে। বিদিশা এদিন আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। বিদিশার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- সে আদেশের জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকার মহানগর এস কে এম তোফায়েল আহমেদ। এরশাদের ব্যক্তিগত সহকারী এ ইচ এম গোলাম রেজা ২০০৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। এতে বিদিশার বিরুদ্ধে ২ কোটি ১৩ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ আনা হয়। পরে মামলাটি বিচারের জন্য মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে পাঠানো হয়। গত বছরের ২২ অক্টোবর বিদিশা আদালতে হাজির হয়ে জানান, তিনি চেকের সমপরিমাণ অর্থ বাদীকে ফেরত দেবেন। এই প্রতিশ্র"তির পর বাদী মামলাটি প্রত্যাহার করে নেন। কিন্তু চলতি বছরের ২৬ জানুয়ারি বিদিশা বাদীকে টাকা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ করা হয়। এরপর চলতি বছরের ৮ ফেব্র"য়ারি এ এইচ এম গোলাম রেজা একই অভিযোগে অন্য আইনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবার মামলা করেন। বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে বিদিশার আইনজীবী এম সাজাওয়ার হোসেন বলেন, "সংবিধানে ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী একই ব্যক্তির বিরুদ্ধে একই বিষয়ে দুইবার মামলার বিচার চলে না।" অন্যদিকে বাদীর আইনজীবী হারুনুর রশীদ খান বলেন, "একই বিষয় হলেও, বিদিশার প্রতারণা ও প্রতিশ্র"তি ভঙ্গের কারণে আলাদা আইনে দুটি মামলা হয়েছে। সুতরাং এ মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু করতে কোনো আইনি বাধা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২০৪০ঘ.