ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের সময় সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আওয়ামী লীগের সঙ্গে সংলাপের পর বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক যৌথসংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ কথা জানান।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই সংলাপের মধ্য দিয়ে তার দল আশ্বস্ত হয়েছে যে ১৮ ডিসেম্বরেই নির্বাচন হবে।
হোসেন জিল্লুর বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে।"
উপদেষ্টা বলেন, "সংলাপ প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। এখন সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা হচ্ছে। এখনো আমাদের মধ্যে অবস্থানগত দূরত্ব আছে। তবে আলোচনা ও নীতিরভিত্তিতে এগুলো সমাধানযোগ্য।"
শেখ হাসিনা নির্বাচন করতে পারবেন কি না- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হোসেন জিল্লুর বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ। তাকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়াটা বড় কথা। যা ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অন্য বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে।"
জরুরি অবস্থা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "বাস্তবতার প্রয়োজনে যা কিছু করা দরকার সরকার তা করবে। বিধিনিষিধের ভার মাথায় নিয়ে কোনো দলের নেতাকর্মী রাজনৈতিক প্রচারণায় নামুক- আমরা তা চাই না। আবার এটাও চাই না যে, কোনো ভোটার তার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধার মুখে পড়
bdnews24