দিনাজপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের ব্যক্তিগত সহকারী ও জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান রওশনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বৃহস্পতিবার দিনাজপুরের বিচার বিভাগীয় হাকিম রেজাউল করীম তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
গত বছর ১১ জানুয়ারি বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে রওশন পলাতক রয়েছেন।
চলতি বছর ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন-দুদক দিনাজপুর কার্যালয়ের উপ-পরিচালক কামরুল আহসান জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে রওশনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।
আট মাস পর দুদকের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক শেখ মেজবাহউদ্দীন গত ২০ অক্টোবর প্রায় ৬০ লাখ টাকা অবৈধভাবে অর্জন ও তথ্য গোপনের অভিযোগে জরুরি বিধিমালায় রওশনের বিরুদ্ধে দিনাজপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24