২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একক সামর্থ্য নেই, তাই সমমনাদের সঙ্গে নির্বাচনে যাবে গণফোরাম

এককভাবে নির্বাচন করার মতো শক্তিশালী সংগঠন না হওয়ায় গণফোরাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এককভাবে নির্বাচন করার মতো শক্তিশালী সংগঠন না হওয়ায় গণফোরাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, "আমরা সমমনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। এককভাবে নির্বাচন করার মতো শক্তিশালী সংগঠন আমরা নই।" দু'দিনব্যাপী সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তবে 'সমমনা' বলতে গত বছরের বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনের আগের মহাজোটকে মানতে রাজি নয় গণফোরাম। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, "মহাজোট নিয়ে ১৪ দলের কোনো সিদ্ধান্ত ছিল না। অতীতেও মহাজোট ছিল না, এখনো নেই।" 'সমমনাদের' নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে, নেতৃত্বে কে থাকবে এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, "জনগণ"। পরে তিনি বলেন, "যে সবচেয়ে বেশি মানুষের আস্থা অর্জন করতে পারবে সেই নেতৃত্বে থাকবে।" সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, 'নির্বাচন বানচালের জন্য মহল বিশেষের অশুভ চক্রান্ত এবং উগ্র সা