২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-২ আসনে সিপিবির প্রার্থী ঘোষণা

সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এনামুল হক রাজশাহী-২ আসনে (পবা-বোয়ালিয়া) প্রার্থী হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

রাজশাহী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এনামুল হক রাজশাহী-২ আসনে (পবা-বোয়ালিয়া) প্রার্থী হবেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার গণক পাড়ায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা সিপিবি এ তথ্য জানায়। সিপিবি নেতারা বলেন, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে- এ ব্যাপারে তারা আশাবাদী। সংবাদ সম্মেলনে এনামুল হক নিজে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় রাজশাহী জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসের, রাজশাহী মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, জেলা কমিটির সদস্য আলী মাহবুব, হুমায়ুন রেজা জেনু, অধ্যক্ষ আবুল কালাম, জেলা নারী শ্রমিক কমিটির সদস্য মলিনা আক্তার শিখা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.