২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ সংগঠনের আদর্শে পরিচালিতরা নিবন্ধন পাবে না

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শে পরিচালিত কোনো রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন দেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শে পরিচালিত কোনো রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন দেবে না। মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, "কোনো দল নিষিদ্ধ হয়ে বিলুপ্ত ঘোষণার পরও ওই দলের আদর্শে পরিচালিত কোনো দলকে আমরা নিবন্ধন দেব না।'' এর একদিন আগে সোমবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সদস্যদের নিয়ে গড়া নতুন দল ইসলামিক ডেমোক্রেটি পার্টি (আইডিপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে। এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ''দলটির গঠনতন্ত্র ও নিবন্ধনের কাগজপত্র 'যাচাই-বাছাই কমিটি' পর্যালোচনা করে দেখবে। এরপর ইসি নিবন্ধনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।" নিবন্ধনের জন্য আবেদন করা ১০৭টি দলের মধ্যে যাদের বিষয়ে দাপ্তরিক খোঁজখবর নেওয়া প্রয়োজন, তাদের ক্ষেত্রে অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, "পুরনো রাজনৈতিক দলগুলোর নিবন্ধন শর্ত পূরণে বেগ পেতে হবে না, তবে নতুন দলগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া গঠনতন্ত্র পর্যালোচনা করা হচ্ছে। ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধনের কার্যক্রম শেষ করবে ইসি।" এবার শর্ত পূরণে ব্যর্থ দলগুলোর জন্য পরেও নিবন্ধনের সুযোগ থাকবে- জানান তিনি। প্রধান দুই দলের আবেদন স