ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর মঙ্গলবার জামিনে মুক্ত হয়েছেন।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন এ নেতা বিকাল পৌনে ৫টার দিকে প্রিজন সেল থেকে মুক্তি পান।
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দীকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের প্রয়োজনীয় কাগজ হাতে পাওয়ার পর তা যাচাই করে তাকে মুক্তি দেওয়া হয়।
দুর্নীতির দায়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত মহিউদ্দীন খান আলমগীর প্রায় ৮ মাস ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।
গত বছর ৩ ফেব্র"য়ারি গভীর রাতে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
গত বছর ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী-সন্তানদের নামে থাকা সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় মহীউদ্দিন খানের নামও ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৭২৭ঘ.
bdnews24