ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোরটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 'নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সমন্বয়কারী' হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার বিএনপি'র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এলাহী আকবর ইতোমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থেকে দেশে-বিদেশে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২২২২ ঘ.
bdnews24