২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সংশোধিত গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকবে: কামারুজ্জামান

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান দাবি করেছেন, দলের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের কথা উল্লেখ করে সংশোধনী আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 07:25 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান দাবি করেছেন, দলের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্যয়ের কথা উল্লেখ করে সংশোধনী আনা হচ্ছে। নিবন্ধনের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার সাংবাদিকদের বলেছিলেন, তাদের দলের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বা বিরোধিতা করে কোনো কথা নেই। এ বিষয়ে কোনো সংশোধনীও আনা হবে না। এ বক্তব্য 'সঠিক নয়' দাবি করে কামারুজ্জামান রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াতের গঠনতন্ত্রে বাংলাদেশের স্বীকৃতি রয়েছে। এ বিষয়ে সাংঘর্ষিক কিছু গঠনতন্ত্রে নেই। তারপরও সংশোধিত গঠনতন্ত্রের প্রস্তাবনায় বিষয়টিকে আরও স্পষ্ট করতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রাম এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্যয়ের কথা উল্লেখ করা হয়েছে।" তিনি আরও দাবি করেন, জামায়াতের গঠনতন্ত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু নেই। অথচ সকালে নির্বাচন কমিশন থেকে দলের হয়ে নিবন্ধন ফরম সংগ্রহ করার পর জসীমউদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, "জামায়াতের গঠনতন্ত্রে সার্বভৌমত্ব বিষয়টি 'ডিনাই'ও করা হয়নি। এটি বিশ্বাসের বিষয়। মুসলমান হিসেবে সার্বভৌমত্ব আল্লাহর। রিজিওনাল (আঞ্চলিক) সার্বভৌমত্বও এখানে রয়েছে। এটি কোনো সাংঘর্ষিক বিষয় নয়।" এর আগে গত বছরের ২৫ অক্টোবর ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছিলেন, দেশে কোনো স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী নেই। তার এ মন্তব্যে সারাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। নির্বাচন কমিশনের সঙ্গে তিন দফা সংলাপে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল যুদ্ধাপরাধ ও দেশের সংবিধানের প্রতি আনুগত্য না থাকার অভিযোগে জামায়াতে ইসলামীকে নিবন্ধন না করার দাবি জানায়। এর প্রতিবাদ করে জসীমউদ্দিন সরকার বলেন, "কিছু রাজনৈতিক দল জামায়াতের নামে অপপ্রচার চালাচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে আমাদের দলের জন্য অন্যতম অন্তরায় হল দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখা। তবে এসব বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।" তিনি জোর দিয়ে বলেন, ''মুক্তিযুদ্ধের ওপর গঠনতন্ত্রে কোনো সংশোধনী আনা হচ্ছে না। সেখানে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোনো কথা নেই।'' তিনি দাবি করেন, ''জামায়াতের গঠনতন্ত্রে বাংলাদেশের সংবিধান বিরোধী কিছু নেই।" রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য দেশের তিন প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মূল নীতি নির্ধারণী পরিষদ বৈঠক করে দলের গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনীর বিষয়টি চূড়ান্ত করলেও জামায়ায়েত ইসলামী আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো ঘোষণা দেয়নি। নতুন নির্বাচনী আইনে 'সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক' এমন দলীয় গঠনতন্ত্র থাকলে নিবন্ধন না দেওয়ার বিধি রয়েছে। ধর্মভিত্তিক এই দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়- এর ভূমিকার