২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম 'জাতীয় স্থায়ী কমিটি' রোববার রাত ৯টার পর বৈঠকে বসেছে। খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক চলছে। বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় স্থায়ী কমিটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে ম্যাডামের সঙ্গে বৈঠকে বসেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম 'জাতীয় স্থায়ী কমিটি' রোববার রাত ৯টার পর বৈঠকে বসেছে। খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক চলছে। বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় স্থায়ী কমিটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে ম্যাডামের সঙ্গে বৈঠকে বসেছে।" অবশ্য বিএনপি নেতারা জানিয়েছেন, সোমবার নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের আবেদন ফরম জমা দেওয়া এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সঙ্গে সমন্বয় করে দলীয় গঠনতন্ত্র সংশোধন করার বিষয়ে স্থায়ী কমিটির এ বৈঠকে আলোচনা হবে। ১১ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে খালেদা জিয়া, এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, আবদুল মতিন চৌধুরী, আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম বৈঠকে অংশ নিচ্ছেন। অপর দুই সদস্য ড. মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। গত ১১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৩ সেপ্টেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির প্রথম বৈঠক করেন খালেদা জিয়া। এরপর ৭ অক্টোবর দ্বিতীয় বৈঠক হয় গুলশানে তার নতুন কার্যালয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১১৯ ঘ.