২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার আজম চৌধুরী মামলার কার্যক্রম স্থগিতের মেয়াদ বেড়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশ বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশ বাড়িয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির স্থগিতের আদেশ বাড়িয়ে দেয়। মামলাটির ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়ার বাড়ানোর শেখ হাসিনার আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ। গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি মির্জা হোসেইন ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করে দিয়েছিলেন। আদালত একই আদেশে হাসিনাকে তিন মাসের জন্য শেখ হাসিনাকে জামিনও দিয়েছিলেন। মামলাটি কেন বাতিল করা হবে না তার কারণ দর্শানোর জন্যও আদালত তখন রুলনিশি জারি করেছিল। গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। একই বছরের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। গত ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৩৩০ ঘ.