কিশোরগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন না হলে দেশে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্শা কড়িয়াইল হাই স্কুল মাঠে এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফুল বলেন, "যেকোনো মূল্যে ১৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন হতে হবে। তা না হলে দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে তা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।"
"তখন এর সব দায়দায়িত্ব বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকেই নিতে হবে।"
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের সঙ্গে সরকারের সা
bdnews24