২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের স্ত্রীর সম্পত্তির হিসাব চাইবে দুদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের অস্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের অস্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের দুই ছেলে খন্দকার মাহাবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেন এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিমের একান্ত সচিব সৈয়দ আব্দুল মালেকের সম্পত্তির হিসাব চেয়েও নোটিশ পাঠানো হবে। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দায়ের করা আলাদা মামলায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ ১৬ জন ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। হানিফ ইকবাল বলেন, "কমিশনে সম্পত্তির হিসাব না দেওয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের দুই ছেলে জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।" তিনি আরও জানান, দুর্নীতির অভিযোগে পটুয়াখালী পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ ও উপ সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, ঝিনাইদহের ব্র্যাক বিডিপির পি ও মো. রুহুল আমিন এবং নারায়ণগঞ্জের সাবেক পোস্টাল অপারেটর জুলহাস মিয়া ও সহকারি পোস্ট মাস্টার আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২০৩৫ঘ.