২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সফররত ব্রিটিশ মন্ত্রী লর্ড ব্রাউনের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমদের সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাজ্যের সফররত এশিয়া, আফ্রিকা ও জাতিসংঘ বিষয়ক মন্ত্রী লর্ড ম্যালক ব্রাউন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমদের সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাজ্যের সফররত এশিয়া, আফ্রিকা ও জাতিসংঘ বিষয়ক মন্ত্রী লর্ড ম্যালক ব্রাউন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লর্ড ম্যালক বৃহস্পতিবার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা পারস্পরিক বিষয় নিয়ে কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স উপস্থিত ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের সফররত প্যাসিফিক এয়ার ফোর্সেস কমান্ডার জেনারেল ক্যারল এইচ চ্যান্ডলারও বৃহস্পতিবার জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে তাদের মধ্যে পেশাগত বিষয়ে আলোচনা হয়। এর আগে তিনি সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের সঙ্গে দেখা করেন। জেনারেল ক্যারল সকালে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেনারেল ক্যারল বুধবার দু'দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯১৬ঘ.