২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে খালেদা ছাড়া আর কাউকে ভোটার করবে না ইসি

জাতীয় নির্বাচনের আগে নতুন করে কাউকে ভোটার তালিকাভুক্ত করবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে খালেদা জিয়া চাইলে তাকে বিশেষ মতায় ভোটার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে নতুন করে কাউকে ভোটার তালিকাভুক্ত করবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে খালেদা জিয়া চাইলে তাকে বিশেষ মতায় ভোটার করা হবে। মঙ্গলবার ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার মুদ্রণ কপি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা জানান। তালিকা অনুযায়ী, এবার সারাদেশে মোট ভোটার সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৩০ হাজার ৯৭৩ জন। ২০০৬ সালের তালিকায় এ সংখ্যা ছিল ৯ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৮৬৮ জন। অর্থাৎ এবার ১ কোটি ১৩ লাখ ১০ হাজার ৮৯৫ জন ভোটার কম হয়েছে। নতুন করে কাউকে ভোটার করা হবে কিনা জানতে চাইলে শামসুল হুদা বলেন, "এবার নির্বাচনের আগে আর নতুন করে ভোটার হওয়ার সুযোগ নেই। আগামী বছরের প্রথম থেকে ভোটার তালিকা হালনাগাদ করার সময় নতুন করে ভোটার হওয়া কিংবা ঠিকানা স্থানান্তরের সুযোগ থাকবে।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এখনও তালিকাভুক্ত না হওয়ার বিষয়টি তোলা হলে সিইসি বলেন, "তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে কাউকে ভোটার করার বিশেষ মতা কমিশনের রয়েছে। খালেদা জিয়াকে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যখন তিনি ভোটার হতে চাইবেন, তখন ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক অসুবিধার কারণে নবম সংসদের আগে সর্বসাধারণের জন্য এ সুযোগ দেওয়া যাচ্ছে না।" গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ভোটার না হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ১০ জুন কারাবন্দি অবস্থায় ভোটার হলেও বন্দি অবস্থায় ভোটার হবেন না বলে তখন জানিয়েছিলেন খালেদা জিয়া। জামিনে মুক্তি পাওয়ার পর নির্বাচন কমিশনের প থেকে যোগাযোগ করা হলেও খালেদা জিয়া এখন পর্যন্ত ভোটার হননি। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয় প্রদান প্রকল্প 'অপারেশন নবযাত্রা'র প থেকে মঙ্গলবার সেনাসদরের সামরিক সচিব মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম ভোটার তালিকার সর্বশেষ মুদ্রণ কপি সিইসির হাতে তুলে দেন। সিইসি বলেন, "ভোটার তালিকাকে ঘিরে কত সংশয়-বিতর্ক ছিল। এ কাজ সুষ্ঠুভাবে শেষ হওয়ায় ডিসেম্বরের নির্বাচন নিয়ে সব ধরনের সংশয়, শঙ্কা ও ভয় ভীতির অবসান হয়েছে।" সুষ্ঠু নির্বাচনের জন্য এ ভোটার তালিকা মৌলিক ভিত্তি হিসেবে কাজ করবে দাবি করে শামসুল হুদা বলেন, "আমরা জাতিকে নিশ্চিত করতে পারি, আগামীতে নির্বাচনে কোনও ধরনের জালভোট ও জুয়াচুরির দৌরাত্ম্য থাকবে না। যার ভোট সেই দিতে পারবে।" আগের চেয়ে ভোটার কমে যাওয়ার বিষয়ে সিইসি বলেন, "গতবারের ভোটার তালিকা ভুয়া ভোটার ছিল। কিন্তু এবার ছবিসহ ভোটার তালিকায় সে সুযোগ ছিল না।" বর্তমান তালিকায় সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "এবার বেদে থেকে জেলখানার আটক সবাইকেই তালিকাভুক্ত করা হয়েছে।" ভোটার তালিকার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জনগণকে ধন্যবাদ দিয়ে সিইসি বলেন, "যাদের জন্য এ ভোটার তালিকা সফল হয়েছে, তারা এদেশের জনগণ। সব সমালোচনা-সংশয়ের উত্তরণ ঘটিয়েছেন তারা। এছাড়া এ কাজে সহায়তা করায় সশস্ত্র বাহিনী, দাতা সংস্থা, বেসামরিক প্রশাসনসহ সবাইকে নির্বাচন কমিশনের প থেকে কৃতজ্ঞতা জানাই।" আগামীতে নির্বাচন কমিশন ও জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপ (নিরা) একসঙ্গে কাজ করবে জানিয়ে শামসুল হুদা বলেন, "তথ্য সংগ্রহের কাজ করবে ইসি। আর জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ করবে নিরা।" মেজর জেনারেল শফিকুল ইসলাম বলেন, "চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তরের মাধ্যমে অপারেশন নবযাত্রার অবসান হল। এবারের ভোটার তালিকা উন্নত ও পশ্চিমা যে কোনও দেশের তুলনায় কম ত্র"টিপূর্ণ।" সারাদেশের ভোটারযোগ্য সবার তথ্য 'ডাটাবেইজ' হিসাবে থাকবে জানিয়ে তিনি বলেন, "এই ডাটাবেইজ শুধু নির্বাচনের কাজেই নয়, দেশের গঠনমূলক ও অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে।" নির্বাচন কমিশনের সম্মেলন কে ওই অনুষ্ঠানে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মো. হুমায়ুন কবির, নবযাত্রার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন মেজর ফেরদৌস হাসান। জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে এ কার্যক্রমের জন্য ২০০৭ সালের মে থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ১৮ মাস সময়সীমা ঘোষণা করে। মেজর ফেরদৌস হাসান জানান, গত বছরের ১০ জুন শ্রীপুরে ভোটার তালিকা প্রকল্প থেকে ভোটার তালিকার কাজ শুরু হয়ে এ বছর জুনে মাঠপর্যায়ের নিবন্ধন শেষ হয়। ১৩ অক্টোবর শেষ পর্যায়ের চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণ সম্পন্ন হয়। এবারের ভোটার তালিকায় ৪ হাজার ২৮৬ জন একাধিকবার নিবন্ধন করিয়েছেন জানিয়ে ফেরদৌস হাসান বলেন, "এরমধ্যে ২ হাজার ৩৮২ জন অনিচ্ছাকৃতভাবে ভোটার হন এবং ইচ্ছাকৃতভাবে ৯১৯ নিবন্ধন করেন। ৫৬৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।" ছবিসহ তালিকায় সর্বপ্রথম নির্বাচন হয় গত আগস্টে; চার সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায়। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর দুই পর্যায়ে উপজেলা নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বাদপড়া ১৩০ জনের নিবন্ধন ২০ অক্টোবর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্যে নির্বাচন কমিশনে আবেদনকারী দেশের বিভিন্ন এলাকার ১৩০ জনের নিবন্ধন আগামী ২০ অক্টোবর হবে। ইতোমধ্যে ইসির প থেকে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। হজ, চিকিৎসাসহ বিভিন্ন কারণে বিদেশে অবস্থানসহ নানা কারণে এরা নির্ধারিত সময়ে নাম নিবন্ধন করতে পারেননি। মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার হওয়ার সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও যথাযথ আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন ১৩০ জনকে ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের কাছে চিঠিও পাঠানো হয়েছে।" ওই ১৩০ জনকে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের ভোটার তালিকা প্রকল্পে এসে তাদের নিবন্ধন করতে হবে। পরিচয়ের প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনও পরিচয়পত্র তাদের সঙ্গে আনতে হবে। ফরহাদ খান জানান, এসব ভোটারকে জেলা নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকার ছবিসহ ভোটার তালিকার 'সম্পূরক তালিকায়' অন্তর্ভুক্ত করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/এমআই/জিএনএ/১৭৪০ ঘ.