২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের গঠনতন্ত্রের বৈধতা নিয়ে রিট ফেরত

জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অসাংবিধানিক দাবি করে ও এর বৈধতা চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের ১৭ নেতার দায়ের করা একটি রিট আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অসাংবিধানিক দাবি করে ও এর বৈধতা চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের ১৭ নেতার দায়ের করা একটি রিট আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলামীর সিদ্দিকীর বেঞ্চ অন্য কোন বেঞ্চে পরিচালনার অনুমতি দিয়ে এ রিট আবেদনটি ফেরত দেন। ধর্মভিত্তিক দল জামায়াতের গঠনতন্ত্র অসাংবিধানিক দাবি করে রিট আবেদনটি দায়ের করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মো. রেজাউল হকসহ ১৭ নেতা। রিট আবেদনটিতে বলা হয়েছে, "জামায়াতের গঠনতন্ত্র সংবিধান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও বিশেষ ক্ষমতা আইনের ২০ (১) ধারার ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের বিধানের পরিপন্থি।" রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রীপরিষদ সচিব, নির্বাচন কমিশন, জামায়াতে ইসলামী, এর আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদকে প্রতিপক্ষ করা হয়েছে। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। তাকে সহায়তা করেন ব্যারিস্টার শামীম হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০০১ঘ.