২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন বিবেচনা করবে ইসি

বিএনপি ও জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর কথা বিবেচনা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি ও জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর কথা বিবেচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর জন্য আবেদন করার পর ইসি এ কথা জানায়। (আরও তথ্যসহ) রোববার সকালে চারদলীয় জোটের এ দুই সদস্যের পক্ষ থেকে সময়সীমা বাড়ানো সংক্রান্ত পৃথক দুটি আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে জমা দেওয়া হয়। সময়সীমা বাড়ানোর এ আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সিইসি এটিএম শামসুল হুদা। ঘোষিত সূচি অনুযায়ী নিবন্ধনের আবেদন করার শেষ সময় ১৫ অক্টোবর। আবেদনের ঘন্টাকয়েক পর বিকালে সিইসি এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ''নির্ধারিত সময়ে নিবন্ধন করতে অসুবিধা হচ্ছে বলে দলদুটি জানিয়েছে। নিবন্ধন আবেদনের সময় বাড়ানোর বিষয়ে কি করা যায়