২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষসীমানা ও আইনে ছাড় দেবে না ইসি

রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করার ইচ্ছা থাকলেও সংসদীয় আসনের পুনর্বিন্যস্ত সীমানা এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (নির্বাচনী আইন) আর বদলাবে না নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ইসির সর্বশেষ অবস্থান বিষয়ে শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মঈনুল হক চৌধুরীকে একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করার ইচ্ছা থাকলেও সংসদীয় আসনের পুনর্বিন্যস্ত সীমানা এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (নির্বাচনী আইন) আর বদলাবে না নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ইসির সর্বশেষ অবস্থান বিষয়ে শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মঈনুল হক চৌধুরীকে একথা বলেন। তারা বলছেন,নির্বাচন কমিশনের রোডম্যাপ বাস্তবায়নের পথে নির্বাচনী আইন, ছবিসহ ভোটার তালিকা মুদ্রণ, সীমনা পুনর্র্নিধারণসহ সবক'টি বিষয়ই চূড়ান্ত। দলের নিবন্ধনের পর এখন শুধু বাকি তফসিল ঘোষণা। শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," ১৫ অক্টোবরের নির্ধারিত সময় পার হতে এখনো দেরি রয়েছে। তবু সময় বাড়ানোর লিখিত প্রস্তাব পেলে তা বিবেচনা করা হবে।'' এর আগে শনিবার দুপুরে ন্যাম ফ্ল্যাটে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে সংলাপের পরই নিবন্ধন বিষয়ে চার দল বসে সিদ্ধান্ত হবে। তিনি বলেন,"এরপর রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা ইসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দেব।" সরকারের সঙ্গে সংলাপের পরই নিবন্ধন বিষয়ে বিএনপির সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সরকারের সঙ্গে বিএনপি'র সংলাপ ১৪ অক্টোবর। এরপর তা আবেদন করতে পারে। তাছাড়া সরকারের সঙ্গে সংলাপ ও নিবন্ধনের মধ্যে সম্পর্ক তো নেই। বিষয় দুটো ভিন্ন। আশা করছি, যথাসময়ে তারা নিবন্ধন সম্পন্ন করবে।'' ২৬ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের আবেদন সময়সূচি নির্ধারিত রয়েছে। এরপর ১৫ অক্টোবরের মধ্যে যাচাই-বাছাই শেষে নিবন্ধন সনদ প্রদান সম্পন্ন করার কথা ইসির। এদিকে শনিবার সকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সব সহযোগী সংগঠন ও বৈদেশিক শাখাগুলো বহাল রাখার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য দলীয় গঠতন্ত্রে ছাত্র, শ্রমিক ও শিক্ষক (পেশাজীবি) সংগঠনগুলোকে অঙ্গ বা সহযোগী সংগঠন না রাখার বিষয়ে সিইসি বলেন, ''এ বিষয়ে ইসির তৃতীয় দফা সংলাপে দলগুলোর সঙ্গে কথা হয়েছে। তারপরও আওয়ামী লীগসহ প্রধান দলগুলো খসড়া গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী আনছে। এ নিয়ে আর কোনো কথা বাড়ানোর দরকার নেই। নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর দলগুলো আইন কতটুকু মানছে