ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নবম সংসদ নির্বাচনে তফসিল নভেম্বরের এক অথবা দুই তারিখে ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার দুপুরে আলোচনার সময় তোফায়েল আহমদ সিইসি'র কাছে জানতে চান, "আপনারা কবে তফসিল ঘোষণা করবেন ?" জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা বলেন, "নভেম্বরের ২/১ তারিখের মধ্যে আমরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করব।"
গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কশিনের সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের দিন ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জিএনএ/১৪১৮ ঘ.
bdnews24