ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'আগের সাময়িক মুক্তির আদেশের ধারাবাহিকতায় শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আগামী ৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্তবাড়ানো হয়েছে।'
এর আগে গত ৪ সেপ্টেম্বর হাসিনার মুক্তির মেয়াদ এক মাসের জন্য বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়।
১১ মাস কারাবন্দি থাকার পর গত ১১ জুন বিশেষ ব্যবস্থায় শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। আওয়ামী লীগ প্রধান বর্তমানে প্রধান সেখানেই অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/এমএইচবি/১৭১৪ ঘ.
bdnews24