২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতার চূড়ান্ত শুনানি চলছে

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি চলছে। বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চে এ রিটটির ওপর শেখ হাসিনার পক্ষের শুনানি শেষ হয়েছে। এরপর সরকার পক্ষ শুনানিতে অংশ নিবেন। সরকার পক্ষের শুনানি শেষ হবার পর হাসিনার কৌঁসুলিরা সরকারপক্ষের যুক্তিখণ্ডন করে বক্তব্য রাখবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি চলছে। বৃহস্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চে এ রিটটির ওপর শেখ হাসিনার পক্ষের শুনানি শেষ হয়েছে। এরপর সরকার পক্ষ শুনানিতে অংশ নিবেন। সরকার পক্ষের শুনানি শেষ হবার পর হাসিনার কৌঁসুলিরা সরকারপক্ষের যুক্তিখণ্ডন করে বক্তব্য রাখবেন। শুনানিতে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, জনশৃংখলা বজায় রাখা, জনগণের শান্তি ও জনগণের স্বার্থে জরুরি ক্ষমতা বিধিমালা প্রণয়ন করা হয়েছে। তাই এই বিধিমালায় কোন মামলা জনগণের স্বার্থে করতে হবে। তিনি বলেন, এ মামলাটি ঘুষ বা চাঁদাবাজির অভিযোগে দায়ের হয়েছে। এখানে জনস্বার্থ জড়িত নয়। জড়িত ব্যক্তিস্বার্থ। এতে ব্যাপক জনগোষ্ঠি ক্ষতিগ্রস্থ হয় না। রাষ্ট্রের বা এর কোন অঙ্গেরও ক্ষতি হয় না। আদালত প্রশ্ন করেন, এ মামলায় কি জনগণ সম্পৃক্ত নয়? ব্যারিস্টার রফিক উল হক বলেন, এ মামলায় দুইজন ব্যক্তির লেনদেন জড়িত। এর সঙ্গে জনগণের সম্পর্ক নেই। আদালত জানতে চান, এ মামলায় জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ ঞ ধারার অনুমোদন দেওয়ার বিধান চ্যালেঞ্জ করা হয়েছে কি না? রফিক উল হক বলেন, মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অনুমোদন দেওয়া ও ১৯ ঞ ধারার বিধান