২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান ইলেভেনের মধ্যে দিয়ে 'দ্বিতীয় মুক্তিযুদ্ধ'র সূচনা হয়েছে: কোরেশী

ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে 'দ্বিতীয় মুক্তিযুদ্ধ'র সূচনা হয়েছে বলে মনে করেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমদ কোরেশী। তিনি বলেছেন, "ওয়ান ইলেভেনের মধ্যে দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে। যে আকাক্সক্ষা নিয়ে ১৯৭১ এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, ওয়ান ইলেভেন সে আকাক্সক্ষা পূরণের সুযোগ এনে দিয়েছে। এখন একে এগিয়ে নিতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে 'দ্বিতীয় মুক্তিযুদ্ধ'র সূচনা হয়েছে বলে মনে করেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমদ কোরেশী। তিনি বলেছেন, "ওয়ান ইলেভেনের মধ্যে দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে। যে আকাক্সক্ষা নিয়ে ১৯৭১ এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, ওয়ান ইলেভেন সে আকাক্সক্ষা পূরণের সুযোগ এনে দিয়েছে। এখন একে এগিয়ে নিতে হবে।" শুক্রবার দলের তোপখানা রোডের কার্যালয়ে প্রগতিশীল মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কোরেশী এ কথা বলেন। তিনি একই সঙ্গে মহিলা দলের রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন। পিডিপি প্রধান কোরেশী বলেন, "ওয়ান ইলেভেনের আগে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে। বড় দুটি দল একে অপরকে শত্র" মনে করে নিজেরা হিংসা আর দলাদলিতে লিপ্ত হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছিল। ওয়ান ইলেভেন জাতিকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে।" নাসরিন জাহানের সভাপতিত্বে 'ওয়ান ইলেভেন: দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা' শীর্ষক ওই আলোচনায় সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএম রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম, গোলাম সারোয়ার মিলন, আবুল কাশেম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/এমএ/১৩২৫ ঘ.