ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে মুক্ত করার লক্ষ্যে নির্বাচনকেই প্রাথমিক আন্দোলনের কৌশল হিসেবে নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
আমির হোসেন আমু বলেন,"সারাদেশের মানুষ শেখ হাসিনার শাসন আশা করে। শেখ হাসিনাকে মুক্ত করার লক্ষ্যে নির্বাচনকেই প্রাথমিক আন্দোলনের কৌশল হিসেবে নিতে হবে। এজন্য নির্বাচনে যেতে হবে এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গিয়েই শেখ হাসিনাকে মুক্ত করতে হবে।"
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। এছাড়া সভায় বক্তারা দলীয় সভানেত্রীর মুক্তির লক্ষ্যে আন্দোলন পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার মুক্তি না হওয়া পর্যন্ত আইন মেনে আন্দোলন চলবে।
আওয়ামী লীগ নেতারা উপদেষ্টাদের রদবদলের পরিবর্তে দেশের মঙ্গলের জন্য আগামী জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন । 'স্বচ্ছতার স্বার্থে' শেখ হাসিনার বিচার কার্যক্রম টেলিভিশন ও বেতারে সরাসরি স
bdnews24