২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পদে শপথ নিতে যাচ্ছেন পাঁচজন

তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টার শূন্যপদে নতুনরা শপথ নিতে যাচ্ছেন বুধবার। সরকারের কয়েকজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, বিভিন্ন ক্ষেত্রের পাঁচজনকে সরকার ইতিমধ্যেই নতুন দায়িত্বের জন্য মনোনীত করেছে। সন্ধ্যা ৬ টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তৈরি রয়েছে বঙ্গভবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টার শূন্যপদে নতুনরা শপথ নিতে যাচ্ছেন বুধবার। সরকারের কয়েকজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, বিভিন্ন ক্ষেত্রের পাঁচজনকে সরকার ইতিমধ্যেই নতুন দায়িত্বের জন্য মনোনীত করেছে। সন্ধ্যা ৬ টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তৈরি রয়েছে বঙ্গভবন। নতুন উপদেষ্টা হিসেবে বেশি শোনা যাচ্ছে যাদের নাম তারা হচ্ছেন, অর্থনীতিবিদ ও বিআইডিএস-এর সাবেক সিনিয়র ফেলো হোসেন জিল্লুর রহমান, সাবেক সচিব এ এম এম শওকত আলী, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, এডাব-এর সাবেক পরিচালক ও শীর্ষস্থানীয় এনজিও কর্মকর্তা রাশেদা কে চৌধুরী এবং চারদলীয় জোট সরকার আমলের অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। রাশেদা কে চৌধুরী একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছটায় তাকে শপথ নিতে বঙ্গভবন থেকে আমন্ত্রণ জানানো হযেছে। বর্তমান সরকারের এক বছর পূর্তির মাত্র তিন দিন আগে মঙ্গলবার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএসএম মতিউর রহমান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী এবং শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টারা 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে পদত্যাগ করেছেন। নতুনদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল (বুধবার)।" তিনি অবশ্য কারা নতুন নিয়োগ পাচ্ছেন তাদের নাম বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ডিডি/এমএইচবি/০৩০২ ঘ.