ঢাকা, ০৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএসএম মতিউর রহমান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী এবং শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী মঙ্গলবার পদত্যাগ করেছেন। বর্তমান সরকারের এক বছর পূর্তির মাত্র তিন দিন আগে তাদের পদত্যাগের ঘটনা ঘটল।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "উপদেষ্টারা 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে পদত্যাগ করেছেন। নতুনদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল (বুধবার)।" কারা নতুন নিয়োগ পাচ্ছেন তাদের নাম তিনি বলেননি।
কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করেছে। (আরও তথ্যসহ-৬)
মইনুল হোসেনের পদত্যাগের কথা নিশ্চিত করেন তার স্ত্রী সাজু হোসেন। তপন চৌধুরীর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ব্যারিষ্টার মইনুল হোসেন রাত পৌনে আটটায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শরীরটা খারাপ। পদত্যাগ করার পর প্রতিক্রিয়া দেওয়ার কি আছে। তবে সরকারের ভেতরে থেকে এতো দিন একটা মিশন নিয়ে কাজ করেছি । যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি তা জানি না।"
বর্তমান সরকারের সাফল্য কামনা করে তিনি বলেন, "যে মিশন নিয়ে বর্তমান সরকার কাজ করছে তা সফল হলে আমি খুশি হব। আমাদের জায়গায় উপদেষ্টা হিসেবে যারা নতুন আসছেন তারা ভাল করলে আমি খুশি হব।"
দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গীতিআরা বলেন, বেলা ২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, "পাট খাতে জটিল সমস্যা রয়েছে যা সমাধান করা দুরুহ ব্যাপার। এখানে কেউ দায়িত্ব অনুযায়ী কাজ করে না। বকেয়া রয়েছে প্রচুর। এসবের দায় আমি কেন নেব। এসব বিষয় বিবেচনা করে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
বেলা ৫ টার পরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পদত্যাগের কথা নিশ্চিত করেন স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান। 'আপনার পদত্যাগের ব্যাপারে সংবাদমাধ্যম যে খবর প্রচার করছে তা ঠিক কি না'
bdnews24