২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলায় পাঁচ আসামীর লিভ টু আপিল মঞ্জুর করায় আশাহত আ.লীগ

বঙ্গবন্ধু হত্যা মামলায় সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী পাঁচ আসামীর লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করায় আশাহত হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে গুলশানের বাসভবনে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "এই মামলায় লিভ টু আপিল গ্রহণের কোন কারণ আছে বলে আমি মনে করিনা। এ ঘটনায় পুরো জাতি নিরাশ হয়েছে এবং একই সঙ্গে তারা দুঃখ পেয়েছে, মর্মাহত ও ব্যথিত হয়েছে।" তিনি বলেন, "এর বিরুদ্ধে আমরা কঠিন লড়াই চালিয়ে যাব। শেষ পর্যন্ত আমাদের বিজয় হবেই হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 08:14 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলায় সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী পাঁচ আসামীর লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করায় আশাহত হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে গুলশানের বাসভবনে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "এই মামলায় লিভ টু আপিল গ্রহণের কোন কারণ আছে বলে আমি মনে করিনা। এ ঘটনায় পুরো জাতি নিরাশ হয়েছে এবং একই সঙ্গে তারা দুঃখ পেয়েছে, মর্মাহত ও ব্যথিত হয়েছে।" তিনি বলেন, "এর বিরুদ্ধে আমরা কঠিন লড়াই চালিয়ে যাব। শেষ পর্যন্ত আমাদের বিজয় হবেই হবে।" তিনি আরও বলেন, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী নই। আইনের ভেতর থেকেই যা করার তা করতে চাই। এজন্য আপিলের শুনানি তাড়াতাড়ি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। এদিকে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ আছে মন্তব্য করে তোফায়েল আহমদ বলেন, "ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ ছিল তাই ১৪ দলের মধ্যে সমন্বয় ছিলনা। আমাকে এখন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমি সমন্বয়ক নই। যিনি ১৪ দলের সমন্বয়ক ছিলেন তিনি এখন কারাগারে।" তোফায়েল জানান, তিনি ১৪ দলের শরিক সব দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন এবং এ বিষয়টি তিনি সবসময় দলের ভারপ্রাপ্ত সভাপতিকে অবহিত করেছেন। তিনি বলেন, ১৪ দলের বাইরেও যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এরকম সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আওয়ামী লীগ আলোচনা করবে। এর অংশ হিসেবেই বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সঙ্গেও আলোচনা করবে তার দল। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে আওয়ামী লীগ আলোচনা শুরু করবে বলে জানান তিনি। তোফায়েল বলেন, আমরা চাই নির্বাচন কমিশনে গিয়ে যেন সবাই একই কন্ঠে কথা বলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএ/১৪০৭ঘ.