২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালনে সৌদি আরব গেছেন অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ওমরাহ পালনের জন্য বুধবার সৌদি আরব গেছেন। তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী। অলি আহমদ সকাল সাড়ে ৮টায় সস্ত্রীক বাংলাদেশ বিমানে সৌদি আরব রওনা হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ওমরাহ পালনের জন্য বুধবার সৌদি আরব গেছেন। তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী। অলি আহমদ সকাল সাড়ে ৮টায় সস্ত্রীক বাংলাদেশ বিমানে সৌদি আরব রওনা হন। বিদেশ যাওয়ার আগে তিনি এক বিবৃতিতে দেশবাসী ও দলের নেতা-কর্মীদের দোয়া চেয়েছেন। এতে তিনি বলেন, "দেশে সঠিক সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৮৫১ ঘ.