২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে ফেরার প্রস্তাব নাকচ করলেন বি চৌধুরী

এলডিপির সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিএনপিতে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, "বিভক্ত বিএনপির কোনো পক্ষেই যাবো না। তবে রাজনৈতিক প্রয়োজনে খণ্ডিত বিএনপিসহ অন্য জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তির জোট বা প্ল্যাটফরম হলে তার অগ্রভাগে থাকব।" বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিকে এলডিপির যৌথসভা চলার একপর্যায়ে রোববার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এলডিপির মহাসচিব আব্দুল মান্নান ও কেন্দ্রীয় নেতা মাহী বি চৌধুরীও বলেছেন, দুর্যোগের সময় বিএনপির দু'পক্ষের নেতারা নিজেদের রক্ষা করতে বি চৌধুরীর সাহায্য চাইছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এলডিপির সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিএনপিতে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, "বিভক্ত বিএনপির কোনো পক্ষেই যাবো না। তবে রাজনৈতিক প্রয়োজনে খণ্ডিত বিএনপিসহ অন্য জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তির জোট বা প্ল্যাটফরম হলে তার অগ্রভাগে থাকব।" বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিকে এলডিপির যৌথসভা চলার একপর্যায়ে রোববার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এলডিপির মহাসচিব আব্দুল মান্নান ও কেন্দ্রীয় নেতা মাহী বি চৌধুরীও বলেছেন, দুর্যোগের সময় বিএনপির দু'পক্ষের নেতারা নিজেদের রক্ষা করতে বি চৌধুরীর সাহায্য চাইছেন। কিন্তু এখন একটি দলের প্রধান হওয়ায় তার বিএনপিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। বি চৌধুরীকে বিএনপিতে ফিরে যাওয়ার জন্য মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির সংস্কারপন্থীদের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রোববার এলডিপির যৌথসভা হয়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক চলার পর তা তা মুলতবি হয়। সোমবার আবার তা অনুষ্ঠিত হবে। এর আগে বিকেলে এলডিপির মহাসচিব আব্দুল মান্নান ও কেন্দ্রীয় নেতা মাহী বি চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। পরে বি চৌধুরী নিজেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপিতে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন। আব্দুল মান্নান বলেন, "প্রায় চার বছর আগে বি চৌধুরী যখন বিএনপি ত্যাগ করে বিকল্প ধারা নামে একটি রাজনৈতিক দল গঠন করেন, তখন ওই দলের (বিএনপি) অনেক নেতাই তার সম্পর্কে নানান কটূক্তি করেছেন। তাদের অনেকে তীর্যক মন্তব্য করতেও বাকি রাখেননি। এখন তারাই আবার নিজেদের রক্ষাকবচ হিসেবে বি চৌধুরীকে ব্যবহার করতে চান। বিএনপির দুই অংশই অনেক দেরিতে হলেও তার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে।" তিনি বলেন, "বিএনপি এখন একটি ডুবন্ত তরী। একে টেনে তোলার জন্য বিএনপির দুই অংশের নেতৃবৃন্দ বি চৌধুরীর দ্বারস্থ হয়েছেন। কিন্তু মনে রাখতে হবে তিনি একটি রাজনৈতিক দলের প্রধান। একটি ঘরে আগুন লাগলে তা নেভাতে দমকল বাহিনীর পাশাপাশি আরও অনেকে এগিয়ে আসেন। সবার অভিভাবক হিসেবে বিএনপির আগুন নেভাতে বি চৌধুরী এগিয়ে আসতে পারেন। তবে সেক্ষেত্রে তিনি এলডিপির নেতা হিসেবেই থাকবেন।" মাহী বি. চৌধুরী বলেন, "বি চৌধুরী একজন সৎ রাজনীতিক। তিনি ষড়যন্ত্রকারী নন। যারা একসময় তাকে ষড়যন্ত্রকারী বলে মিথ্যা অপবাদ দিয়েছেন তারাই এখন নিজেদের বাঁচাতে তার কাছে ছুটে এসেছেন। এতে করে প্রমাণিত হয়েছে বি চৌধুরী শুধু এলডিপির নন, তিনি সবার নেতা। একজন অভিভাবক হিসেবে আগামীতে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে কোনো জোট বা প্ল্যাটফরম গঠিত হলে তিনি আর অগ্রভাগে থাকবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/১৯৪৯ ঘ.