২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নেত্রীর কারণে বিএনপিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে'

আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির সংস্কারপন্থী নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে তীব্র সমালোচনা হয়েছে চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃত্বের । বক্তারা বিএনপিকে দুর্নীতির কলুষমুক্ত করে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে বিএনপির সংস্কারপন্থী নেতা মান্নান ভূঁইয়া বলেছেন, "আমরাই বিএনপির মূলধারা। কতিপয় দুর্নীতিবাজ কালো টাকার মানুষ বাদে বিএনপির সব নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে। এ দলকে সংস্কারের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবো।" শনিবার সন্ধ্যায় গুলশানের এলিগ্যান্ট কমিউনিটি সেন্টারে দলের নির্বাহী কমিটির এ বৈঠকে বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নেতারা হাত তুলে দলের বহিস্কৃত মহাসচিব মান্নান ভূঁইয়ার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে মান্নান ভূঁইয়াকে সৎ নেতা বলে আখ্যায়িত করেন তারা। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 07:18 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা,সেপ্টেম্বর ১৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির সংস্কারপন্থী নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে তীব্র সমালোচনা হয়েছে চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃত্বের । বক্তারা বিএনপিকে দুর্নীতির কলুষমুক্ত করে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে বিএনপির সংস্কারপন্থী নেতা মান্নান ভূঁইয়া বলেছেন, "আমরাই বিএনপির মূলধারা। কতিপয় দুর্নীতিবাজ কালো টাকার মানুষ বাদে বিএনপির সব নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে। এ দলকে সংস্কারের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবো।" শনিবার সন্ধ্যায় গুলশানের এলিগ্যান্ট কমিউনিটি সেন্টারে দলের নির্বাহী কমিটির এ বৈঠকে বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নেতারা হাত তুলে দলের বহিস্কৃত মহাসচিব মান্নান ভূঁইয়ার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে মান্নান ভূঁইয়াকে সৎ নেতা বলে আখ্যায়িত করেন তারা । সংস্কারপন্থীদের পক্ষে বিএনপির নেতাকর্মীদের সমর্থনের মাত্রা প্রদর্শন করাই ছিল এ বৈঠকের উদ্দেশ্য। মান্নান ভূঁইয়া দলের নেতাকর্মীদের সংস্কারের পক্ষে জনমত তৈরির আহ্বান জানিয়ে বলেন, ''আমরা কোন পাল্টা বহিস্কারে বিশ্বাস করি না। আমাদের সঙ্গে দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে।'' এ নির্বাহী কমিটির সভায় বিএনপির শতাধিক সাবেক সাংসদ ও নির্বাহী কমিটির ৫৭জন সদস্য ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, এএইচএম মোফাজ্জল করিম, এম এ হাকিম, মাহমুদুল হাসান, মহানগর বিএনপির সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা,সাবেক সাংসদ আবদুল আলীম,অবসরপ্রাপ্ত বিচারপতি মোজাম্মেল হক প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলের সাবেক সাংসদ নজির হোসেন তাদের সঙ্গে বিগত সংসদের ১৮৭ জন সাংসদ রয়েছেন বলে ঘোষণা দেন । এর মধ্যে ৩৪ জন কারাগারে আছেন। তবে তিনি বলেন, কেবলমাত্র তিনজন সাবেক সাংসদ (খোন্দকার দেলোয়ার হোসেন, এবিএম আশরাফ উদ্দিন নিজাম ও অধ্যক্ষ সোহরাব হোসেন) আমাদের সঙ্গে নেই। বাকি কিছু সাংসদ নিরপেক্ষ আছেন বলে তিনি উল্লেখ করেন। মান্নান ভূঁইয়ার বক্তব্যের সময় সভায় উপস্থিত নেতারা তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানান এবং 'মান্নান ভূইয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে' ও 'মান্নান ভূঁইয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' ইত্যাদি স্লোগান দেন। বৈঠকের আগে কমিউনিটি সেন্টারের বাইরে ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের সংস্কারপন্থী অংশের কয়েকশ নেতা কর্মী উপস্থিত হয়। তিনঘণ্টার এ বৈঠক শেষ হয় ইফতার মাহফিলের মাধ্যমে। মান্নান ভূঁইয়া তার ২০ মিনিটের বক্তব্যে নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি সময়ের অভাবে সবাইকে সভায় আসার আমন্ত্রণ জানাতে পারেননি। গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের পূর্ব মূহুর্তে খালেদা জিয়া দলের মহাসচিব আবদুল মান্ন্না ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে বহিষ্কার করেন। একই সঙ্গে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিয়োগ দেন। কিন্তু দলের চেয়ারপার্সনের এই সিদ্ধান্ত মান্নান ভূঁইয়াসহ সংস্কারপ