২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিমুক্ত করে বিএনপিকে ঐকবদ্ধ রাখতে চাই : জেনারেল (অব:) মাহবুব

বিএনপি নেতা সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, দুর্নীতিমুক্ত করে শহীদ জিয়ার বিএনপিকে তারা ঐকবদ্ধ রাখতে চান। যুগোপযোগী সংস্কারের মাধ্যমে 'পরিশুদ্ধ' বিএনপি আগামী নির্বাচনে আবার জনগণের রায় পেয়ে দেশের নেতৃত্ব দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটি সদস্য জেনারেল মাহবুব একথা বলেন। তিনি বলেন, '' শনিবার আমরা এক বৈঠকে বসবো। আমরা চাই, বিগত সময়ে দুর্নীতি ও দুবৃত্তায়নে দলের যে ভাবমূর্তি বিনষ্ট হয়েছে, তা থেকে দলকে পূনরুদ্ধার করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, দুর্নীতিমুক্ত করে শহীদ জিয়ার বিএনপিকে তারা ঐকবদ্ধ রাখতে চান। যুগোপযোগী সংস্কারের মাধ্যমে 'পরিশুদ্ধ' বিএনপি আগামী নির্বাচনে আবার জনগণের রায় পেয়ে দেশের নেতৃত্ব দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটি সদস্য জেনারেল মাহবুব একথা বলেন। তিনি বলেন, '' শনিবার আমরা এক বৈঠকে বসবো। আমরা চাই, বিগত সময়ে দুর্নীতি ও দুবৃত্তায়নে দলের যে ভাবমূর্তি বিনষ্ট হয়েছে, তা থেকে দলকে পূনরুদ্ধার করতে হবে।" জেনারেল মাহবুব বলেন, কীভাবে এটি করা যায়, সে নিয়েই তারা আলোচনা করছেন। "কেবল কথা নয়, কাজের মাধ্যমে এই দলকে পরিশুদ্ধ হতে হবে" -এ মন্তব্য করে তিনি বলেন, আমাদের সব সময় মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। এটাই আমাদের শ্রদ্ধেয় নেতা জিয়া শিখিয়ে গেছেন। বিএনপি জিয়ার আর্দশ থেকে লক্ষ্যচ্যুত হয়েছিল বলে আজ দলে এই সংকট সৃষ্টি হয়েছে। শনিবার গুলশানের এলিগ্যান্ট কমিউনিটি সেন্টারে সংস্কারপ