২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার অনুসারীরা এবার চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে

মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপি নেতারা নিজেদের দলের মূলধারা দাবি করে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন। এ চিঠি নিয়ে তিন সদস্যের প্রতিনিধিদল রোববার দেখা করবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপি নেতারা নিজেদের দলের মূলধারা দাবি করে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন। এ চিঠি নিয়ে তিন সদস্যের প্রতিনিধিদল রোববার দেখা করবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। বিএনপির সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন স্বপন রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর নতুন মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ার হোসেন দায়িত্ব পাওয়ার পর আব্দুুল মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে দলের সহ দপ্তর সম্পাদক রিজভী আহমেদের স্বাক্ষর ছিল। এবার মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন অংশের চিঠিতে স্বাক্ষর করছেন দলের একজন সহ সভাপতি। চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করীম, জেড এ খান ও আবদুল হাকিম এ চিঠি নির্বাচন কমিশনে নিয়ে যাবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/২১২৯ ঘ.