২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জানালেন, জিয়ার কবরে যাবার অনুমতি দেয়া হয়নি

দলের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার কবরে গিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় যেতে পারেননি। শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে ফিরে এ কথা জানিয়েছেন দুই আইনজীবী । দুই আইনজীবীর একজন দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ম্যাডাম ফোনে বলেছেন, তাকে অনুমতি দেয়া হয়নি বলে আজ জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে পারেননি। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দলের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার কবরে গিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় যেতে পারেননি। শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে ফিরে এ কথা জানিয়েছেন দুই আইনজীবী । দুই আইনজীবীর একজন দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ম্যাডাম ফোনে বলেছেন, তাকে অনুমতি দেয়া হয়নি বলে আজ জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে পারেননি। " শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা দেয়ার জন্য তিনি এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন। তিনি আরো জানান, বিএনপির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১৪২৪ ঘ.